News71.com
 Bangladesh
 14 Apr 21, 09:00 AM
 233           
 0
 14 Apr 21, 09:00 AM

অবকাঠামো নির্মাণ লকডাউনের আওতামুক্ত থাকবে।। ওবায়দুল কাদের

অবকাঠামো নির্মাণ লকডাউনের আওতামুক্ত থাকবে।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ অবকাঠামো নির্মাণ কাজ লকডাউনে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং শতভাগ মাস্ক পরিধান করে এসব কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে ওবায়দুল কাদের তার বাসভবন থেকে সড়ক ও জনপথ অধিদফতরে প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন।

সামনে বর্ষাকাল, তাই বর্ষা শুরু হবার আগেই নির্মাণাধীন কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বর্ষার আগে কাজ করার এখনই উপযুক্ত সময়। তিনি বলেন, ১৪ তারিখ থেকে শুরু হওয়া লকডাউনে সড়কে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাস্তা ফাঁকা থাকবে, তাই এই সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করে যান চলাচলের উপযোগী করতে হবে। মন্ত্রী সামনে যেসব প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে তার পেপার ওয়ার্ক এখনই শেষ করার নির্দেশনা দিয়ে বলেন, যেন শুকনো মৌসুম এলেই নির্মাণ কাজ শুরু করা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন