News71.com
 Bangladesh
 14 Apr 21, 08:59 AM
 231           
 0
 14 Apr 21, 08:59 AM

মেহেরপুরে গোপন বৈঠক চলাকালে জামায়াতের ৭ নারী কর্মী আটক।।

মেহেরপুরে গোপন বৈঠক চলাকালে জামায়াতের ৭ নারী কর্মী আটক।।

নিউজ ডেস্কঃ গোপন বৈঠক চলাকালে মেহেরপুর পৌর জামায়াতের রোকন সদস্য মনিরুজ্জামান (৫৯) সহ আট নারী কর্মীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মেহেরপুর পৌর শহরের মারকাজ মসজিদের সামনে জামায়াতের রোকন মনিরুজ্জামানের বাড়িতে থেকে গোপন বৈঠকের সময় তাঁদের আটক করে পুলিশ।

আটক অন্যরা হলেন মনিরুজ্জামানের স্ত্রী রাবেয়া বেগম (৫৫), মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গার্লস স্কুলপাড়ার এক কিশোরী, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরী, গৌরীনগর উত্তরপাড়ার আব্দুর রাজ্জাকের মেয়ে জাকিয়া সুলতানা (২৮), গাংনী উপজেলার চৌগাছা গ্রামের এক স্কুলছাত্রী, গাড়াডোব গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোরী, চুয়াডাঙ্গা হাজরাহাটি গ্রামের এক তরুণী।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ফয়সাল আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিভিন্ন এলাকা থেকে ছাত্র-ছাত্রী সংগ্রহ করে মেহেরপুর শহরের একটি বাড়িতে সরকারবিরোধী চক্রান্তের গোপন বৈঠক চলছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ জামাতি মতাদর্শের বই উদ্ধারসহ তাদের আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মেহেরপুর সদর থানায় নেওয়া হবে। এরপর তাদের আদালতে তোলা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন