News71.com
 Bangladesh
 14 Apr 21, 08:57 AM
 231           
 0
 14 Apr 21, 08:57 AM

বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন চিরন্তন।। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন চিরন্তন।। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন চিরন্তন ও সর্বজনীন। আগামীকাল ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে এক বাণীতে একথা বলেন তিনি। তিনি বলেন, পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪২৮। বাঙালির এক আনন্দ-উজ্জ্বল মহামিলনের দিন। আনন্দঘন এ দিনে রাষ্ট্রপতি দেশে-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, চির নতুনের বার্তা নিয়ে বাঙালির জীবনে বেজে উঠে বৈশাখের আগমনী গান। ফসলি সন হিসেবে মোঘল আমলে যে বর্ষগণনার সূচনা হয়েছিল, সময়ের পরিক্রমায় তা আজ সমগ্র বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক স্মারক উৎসবে পরিণত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন