News71.com
 Bangladesh
 14 Apr 21, 08:55 AM
 221           
 0
 14 Apr 21, 08:55 AM

বেঁচে থাকলে আবার সবকিছু গুছিয়ে নিতে পারব।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বেঁচে থাকলে আবার সবকিছু গুছিয়ে নিতে পারব।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ নিশি অবসান, ওই পুরাতন বর্ষ হলো গত; আমি আজ ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও, শত্র হও, যেখানে যে কেহ রও ক্ষমা করা আজিকার মতো পুরাতনের বছরের সাথে পুরাতন অপরাধ যতো।

রবি ঠাকুরের কবিতা উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, গত বছর করোনা ভাইরাস আঘাত হানার পর আমাদের নানাবিধ বিরূপ পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। এই মহামারি প্রতিরোধে যেহেতু মানুষের সঙ্গ-নিরোধ অন্যতম উপায়, সে জন্য আমাদের এমন কিছু পদক্ষেপ করতে হয়েছে যারফলে মানুষের জীবন-জীবিকার উপর প্রভাব পড়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, গত সপ্তাহে দ্বিতীয় ঢেউ প্রবল আকার ধারণ করলে মানুষের চলাচলের উপর আমাদের কিছু কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে হয়। আপনারা দেখেছেন, কোনোভাবেই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। জনস্থাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে তাই আমাদের আরো কিছু কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে। আমি জানি এর ফলে অনেকেরই জীবন-জীবিকায় অসুবিধা হবে। কিন্তু আমাদের সকলকেই মনে রাখতে হবে মানুষের জীবন সর্বাগ্রে। বেঁচে থাকলে আবার সবকিছু গুছিয়ে নিতে পারব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন