News71.com
 Bangladesh
 14 Apr 21, 08:54 AM
 214           
 0
 14 Apr 21, 08:54 AM

বেনাপোলে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যকে মারপিটের ঘটনায় মামলা।।

বেনাপোলে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যকে মারপিটের ঘটনায় মামলা।।

নিউজ ডেস্কঃ বেনাপোলে চেকপোস্টে চোরাচালানে বাধা দেয়ায় মনির হোসেন নামে এক কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যকে মারপিটের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেল ৪ টায় দুই চোরাচালানীকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন শুল্ক গোয়েন্দা সদস্য মনির হোসেন। আসামিরা হলেন- বেনাপোল পৌর সভার বড়আঁচড়া গ্রামের জ্জোহার ছেলে ইউছুপ ও দিন মোহাম্মদের ছেলে আজিজ।

এর আগে সোমবার বিকেলে বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউজের সামনে মহাসড়কের ওপর এ হামলার ঘটনা ঘটে। এ সময় জব্দকৃত মালামালও ছিনিয়ে নেয় অভিযুক্তরা। মারপিটের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। আহত শুল্ক গোয়েন্দা সদস্য মনির হোসেন জানান, গতকাল সোমবার তিনি বেনাপোল চেকপোস্ট কাস্টমস ভবনের দ্বিতীয় তলায় কর্মরত ছিলেন। এ সময় বিকেল ৪টা ২৫ মিনিটে সিসি ক্যামেরায় দেখতে পান সোর্স হিসেবে পরিচিত কয়েকজন চোরাচালানী নিরাপত্তাকর্মীদের যোগসাজোগে ভারত থেকে চোরাচালান পণ্য নিয়ে কোনো বাধা ছাড়াই দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এ সময় বাঁধা দিতে গেলে তারা আমাকে মেরে আহত করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন