News71.com
 Bangladesh
 14 Apr 21, 08:50 AM
 214           
 0
 14 Apr 21, 08:50 AM

জয়িতা টাওয়ার নির্মাণের কাজ অচিরেই শুরু হবে।। প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা

জয়িতা টাওয়ার নির্মাণের কাজ অচিরেই শুরু হবে।। প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা

নিউজ ডেস্কঃ ঢাকার ধানমন্ডিতে জয়িতা ফাউন্ডেশনের বার তলা ভবন নির্মাণের কাজ অচিরেই শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। দেশের নারী উদ্যোক্তাদের জন্য নির্মিত এই ভবন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বাস্তবায়ন বলে উল্লেখ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

এ সময় তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে ২০১১ সালে জয়িতার শুভ উদ্বোধন করেন। জয়িতা ফাউন্ডেশন নারী উদ্যোক্তাদের জন্য ঢাকায় একটি নারীবান্ধব বিপণন অবকাঠামো গড়ে তুলেছে। যার ফলে তারা জয়িতা প্লাটফর্মে স্বাচ্ছন্দ্য ও দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করছে। আজ মঙ্গলবার ঢাকায় ভার্চুয়াল প্লাটফর্মে জয়িতা টাওয়ার এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন