News71.com
 Bangladesh
 13 Apr 21, 09:33 AM
 302           
 0
 13 Apr 21, 09:33 AM

আইপিএল খেলা নিয়ে জুয়ার আসর।। ১৪ জন আটক

আইপিএল খেলা নিয়ে জুয়ার আসর।। ১৪ জন আটক

নিউজ ডেস্কঃ ভারতের ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ (আইপিএল) নিয়ে জুয়ার আসর বসলো বাংলাদেশে। রাজধানীর শ্যামপুর এলাকায় আইপিএল খেলা নিয়ে জুয়া খেলার অপরাধে ১৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। আটকরা হলেন রবিন হাওলাদার (৩৭), নাদিম (২০), মোশারফ হোসেন (৩৪), ইকবাল হোসেন (২৯), আকিব (২৮), শাহীন (৩৯), সেলিম (৪০), মোশারফ হোসেন (৩১), জাহাঙ্গীর আলম (৪২), সুজন আলী (২৫), লোকমান মাতুব্বর (৩৮), রাসেল (৩৫), মুন্না শেখ (২৯) ও জীবন খলিফা (১৮)।

সোমবার (১২ এপ্রিল) বিকালে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর শ্যামপুর থানার জুরাইন শহীদ শাহাদত হোসেন রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ১৪ জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি টেলিভিশন, একটি রিমোট কন্ট্রোল, ১৩টি মোবাইল ফোন ও ১২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। তিনি আরও জানান, আসামিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবত একে অন্যের সাথে টেলিভিশনে সম্প্রচারিত হওয়া আইপিএল খেলার প্রতি বলে ও ওভার প্রতি টাকা দিয়ে জুয়া খেলে আসছিল। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন