News71.com
 Bangladesh
 13 Apr 21, 09:32 AM
 280           
 0
 13 Apr 21, 09:32 AM

গাজীপুরে বিপসট পরিদর্শন করলেন ভারতীয় সেনাপ্রধান।।

গাজীপুরে বিপসট পরিদর্শন করলেন ভারতীয় সেনাপ্রধান।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন ভারতীয় সেনাপ্রধান। সোমবার (১২ এপ্রিল) বিকেলে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত বহুজাতিক সামরিক অনুশীলন পরিদর্শন করেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। এছাড়াও প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশিক্ষণ বিষয়ে মতবিনিময় করেন ভুটান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল দরজি রিনচেন, ইউনাইটেড ন্যাশনস মিশন ইন সাউথ সুদানের ফোর্স কমান্ডারগণসহ দেশি-বিদেশি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। পরে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন বিপসট কমান্ডেন্ট। উল্লেখ্য, বিপসট বাংলাদেশ সেনাবাহিনী তথা সশন্ত্র বাহিনীর একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান। যেখানে জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশন, শান্তি ও নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন