News71.com
 Bangladesh
 13 Apr 21, 09:30 AM
 267           
 0
 13 Apr 21, 09:30 AM

লকডাউনে সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকবে

লকডাউনে সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকবে

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এই ৮ দিনের ‘কঠোর লকডাউনে’ দেশের সব বাণিজ্যিক ব্যাংক বন্ধ থাকবে। সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

লকডাউনের ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেওয়া ব্যাংকের সব উপ-শাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা। বাণিজ্যিক ব্যাংকের লেনদেন বন্ধ থাকলেও আমদানি-রফতানির সুবিধার্থে শুধুমাত্র বন্দর এলাকার ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে। পাশাপাশি রফতানিকারকদের প্রয়োজনে বৈদেশিক মুদ্রায় লেনদেন করা শাখা (এডি) নির্দিষ্ট দিনের জন্য খোলা রাখা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন