News71.com
 Bangladesh
 13 Apr 21, 09:23 AM
 211           
 0
 13 Apr 21, 09:23 AM

হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী ৭ দিনের রিমান্ডে।।

হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী ৭ দিনের রিমান্ডে।।

নিউজ ডেস্কঃ কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে ৭ দিন মঞ্জুর করেন বিচারক। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আতিকুল ইসলাম গণমাধ্যমকে একথা জানিয়েছেন।

গতকাল রোববার (১১ এপ্রিল) রাতে হাটহাজারী থেকে হেফাজতে নেতা আজিজুল হক ইসলামাবাদীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে ঢাকা নিয়ে আসা হয়। ২০১০ সালে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজিজুল হক ইসলামাবাদী সাংগঠনিক সম্পাদক এবং দলের মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছেন। এক সময় তিনি হেফাজতের প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ শফির ঘনিষ্ঠ হলেও বর্তমানে জুনায়েদ বাবুনগরীর অনুসারী হিসেবে পরিচিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন