News71.com
 Bangladesh
 13 Apr 21, 09:22 AM
 203           
 0
 13 Apr 21, 09:22 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে মঙ্গল শোভাযাত্রা হবে না।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে মঙ্গল শোভাযাত্রা হবে না।।

নিউজ ডেস্কঃ কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি এবং লকডাউন বিবেচনা করে পহেলা বৈশাখ-১৪২৮ বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সশরীরে কোনো মঙ্গল শোভাযাত্রা করা হবে না। সোমবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে প্রতীকী কর্মসূচি হিসেবে চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি মঙ্গল শোযাত্রার বিভিন্ন মুখোশ ও প্রতীক ইলেকট্রনিক মিডিয়ায় প্রদর্শন এবং সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষ উপলক্ষে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণজমায়েত করা যাবে না। মহামারি উদ্ভূত পরিস্থিতি উত্তরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবার সদয় সহযোগিতা কামনা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন