News71.com
 Bangladesh
 12 Apr 21, 07:06 PM
 184           
 0
 12 Apr 21, 07:06 PM

সর্বাত্মক লকডাউন কার্যকরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা।।

সর্বাত্মক লকডাউন কার্যকরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা।।

নিউজ ডেস্কঃ করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে ১৪ এপ্রিল (বুধবার) থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনে ঘোষিত বিধিনিষেধ কার্যকর করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার (১২ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় জরুরি সেবা ছাড়া, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তবে স্বাস্থ্যবিধি মেনে চলবে শিল্প-কলকারখানা। ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে। প্রজ্ঞাপনে বলা হয়, অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন