News71.com
 Bangladesh
 12 Apr 21, 07:06 PM
 191           
 0
 12 Apr 21, 07:06 PM

সর্বাত্মক লকডাউনে পণ্যবাহী গাড়িতে যাত্রী বহন নয়।। ওবায়দুল কাদের

সর্বাত্মক লকডাউনে পণ্যবাহী গাড়িতে যাত্রী বহন নয়।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ সর্বাত্মক লকডাউন চলাকালে পণ্যবাহী পরিবহন যাতে কোনোভাবেই যাত্রীবাহী পরিবহনে রূপ না নিতে পারে সেদিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১২ এপ্রিল) সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চলমান কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন ওবায়দুল কাদের বলেন, ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণায় লঞ্চ ও ফেরিঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

কেউ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়কে গুরুত্ব দিচ্ছে না। এ ধরনের মনোভাব করোনা সংক্রমণকে আরও অবনতির দিকে নিয়ে যেতে পারে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রশাসনসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন