News71.com
 Bangladesh
 12 Apr 21, 01:45 PM
 249           
 0
 12 Apr 21, 01:45 PM

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে দোয়া কর্মসূচি বিএনপি'র।।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে দোয়া কর্মসূচি বিএনপি'র।।

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদেরকে স্বাস্থ্যবিধি মেনে দোয়া কর্মসূচি পালন করতে বলেছে বিএনপি। মসজিদ, অন্যান্য উপাসনালয় এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল, কোরআন খতম ও অন্যান্য ধর্মমতে প্রার্থনা অনুষ্ঠান করার জন্য বিএনপি’র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দেশব্যাপী দোয়ার অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ সোমবার বাদ যোহর নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও আজ বিকেল ৪ টায় ঢাকেশ্বরী মন্দিরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনা অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন