
নিউজ ডেস্কঃ সাধারণত বায়ুর মান 'শূন্য থেকে ৫০ পিএম২.৫' মধ্যে থাকলে বিশুদ্ধ বায়ু বলা হয়। কিন্তু ঢাকার বায়ুর মান রেকর্ড হয়েছে ২৩৫ পিএম২.৫ যা মানবশরীরের জন্য খুবই মারাত্মক বিষাক্ত। বিশ্বে সর্বোচ্চ বিষাক্ত বায়ুর শহর হিসেবে ঢাকা সপ্তম স্থানে রয়েছে। প্রতিনিয়ত নিঃশ্বাসের মাধ্যমে এই বায়ু গ্রহণ করে ঢাকা শহরের বাসিন্দারা চরম অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন।
দ্য ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রজেক্ট আজ সোমবার সকালে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা যায়, এপ্রিলের প্রথম ৮ দিনের গড় বায়ু দূষণের তথ্য প্রকাশ করেছে। এতে ৬ দিন বায়ুর মান ছিল অস্বাস্থ্যকর (১৫০ থেকে ২০০ পিএম২.৫) এবং দুই দিন ছিল খুবই অস্বাস্থ্যকর (২০১ থেকে ৩০০ পিএম২.৫)। একিউআইসিএন বলছে, সকাল ৯টায় ঢাকার বায়ুর মান ১২৭ পিএম২.৫, যা অস্বাস্থ্যকর পর্যায়ের। অর্থাৎ ‘খুবই অস্বাস্থ্যকর’ থেকে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে উন্নতি হয়েছে ১ ঘণ্টার ব্যবধানে।