News71.com
 Bangladesh
 12 Apr 21, 01:45 PM
 227           
 0
 12 Apr 21, 01:45 PM

মামুনুল কাণ্ডে র‌্যাবের হাতে গ্রেফতার হেফাজতের আরো ৪ নেতা।।

মামুনুল কাণ্ডে র‌্যাবের হাতে গ্রেফতার হেফাজতের আরো ৪ নেতা।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হামলা, ভাঙচুর ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নাশকতা মামলার প্রধান আসামি মাওলানা ইকবাল হোসেনসহ (৫২) হেফাজতের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে রাজধানী ঢাকার জুরাইন থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থানরত র‌্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম)।

গ্রেফতার নেতারা হলেন, সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন খান (৫২), সহ-সভাপতি হাফেজ মোয়াজ্জেম, মাওলানা ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মাওলানা শাজাহান শিবলী (৪৩)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন