News71.com
 Bangladesh
 12 Apr 21, 01:42 PM
 239           
 0
 12 Apr 21, 01:42 PM

ইসলামের লেবাসধারীদের কঠোরভাবে দমন করতে হবে।। বাহাউদ্দিন নাছিম

ইসলামের লেবাসধারীদের কঠোরভাবে দমন করতে হবে।। বাহাউদ্দিন নাছিম

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, কারা ইসলামের জন্য কাজ করে আর কারা ইসলামকে ব্যবহার করে তা এদেশের মানুষের ভালো করে জানা হয়ে গেছে। ইসলামের লেবাস পরে যারা প্রকৃত অর্থে মানুষের বিপরীতে দাঁড়ায় মানুষকে সঙ্গে নিয়েই তাদের কঠোরভাবে দমন করতে হবে।

রবিবার দুপুরে বঙ্গবন্ধু কৃষিবীদ পরিষদ আয়োজিত ‘‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী, জাতির পিতার অবমাননাকারী, ইসলামের চেতনাবিরোধী ও লেবাসধারী, ভণ্ড, ব্যাভিচারী, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত মামুনুল হক গংদের দৃষ্টাত্তমূলক শাস্তির দাবি’’ শীর্ষক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। মানববন্ধনটি রাজধানীর খামারবাড়ি এলাকার কৃষিবীদ ইন্সটিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, অত্যন্ত দুঃখের বিষয় এদেশের কিছু মুক্তিযোদ্ধানামধারী, কিছু তথাকথিত বুদ্ধিজীবী ওইসব ইসলামের লেবাসধারীর সঙ্গে আঁতাত করে কথা বলছে। এনিয়ে বিনিয়ে কথা বলে তারা ওইসব ধর্মব্যবসায়ীদের সঙ্গেই পথ চলছে। জনগণের সামনে তাদেরও মুখোশ উন্মোচিত হয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন