
নিউজ ডেস্কঃ হেফাজত থেকে কাউকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। এই মুহূর্তে আমরা সকলেই হেফাজত আমিরের পেছনে ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। আজ রবিবার বিকেল সোয়া চারটায় চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় হেফাজত ইসলাম বাংলাদেশের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রবিবারের সভায় সারা দেশ থেকে আগত হেফাজতে ইসলামে কেন্দ্রীয় কমিটির ৩৫ নেতা উপস্থিত ছিলেন। সম্প্রতি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে সৃষ্ট বিতর্ককে একান্ত তার নিজস্ব বিষয় বলে মন্তব্য করেন বাবুনগরী। এক প্রশ্নের জবাবে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, 'আজকের সভায় কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা হয়নি। মামুনুল হককে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা তার একান্ত ব্যক্তিগত। কাউকে অব্যাহতি দেওয়ার কোনো কথা সভায় উঠে নাই।'