
নিউজ ডেস্কঃ ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন সামনে রেখে এবার এক সপ্তাহের জন্য সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে কার্গো প্লেন চালু থাকবে। আজ রবিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।
বেবিচক জানায়, ১৪ এপ্রিল থেকে লকডাউনে আরো এক সপ্তাহের জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলেও কার্গো ফ্লাইট চালু থাকবে। এ সময়ের মধ্যে বিশেষ কোনো ফ্লাইট থাকলে সেটা পরিচালনা করতে কোনো বাধা নেই।