News71.com
 Bangladesh
 11 Apr 21, 11:58 PM
 200           
 0
 11 Apr 21, 11:58 PM

প্রেমের ফাঁদে ছেলেদের অপহরণ করার অভিযোগে আটক ৩ জন।।

প্রেমের ফাঁদে ছেলেদের অপহরণ করার অভিযোগে আটক ৩ জন।।

নিউজ ডেস্কঃ প্রেমের ফাঁদে ফেলে প্রেমিককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে কথিত প্রেমিকাসহ অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। একই সঙ্গে র‌্যাব অপহৃত ব্যবসায়ী রামচন্দ্র সাহাকেও উদ্ধার করেছে। উদ্ধারকৃত রামচন্দ্র সাহার বাড়ি বগুড়া জেলার গাবতলী থানার নেপালতলী গ্রামে।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, বগুড়ায় চাকরির সুবাদে সোসিও ইকোনমিক ব্যাংকিং এসোসিয়েশন (সেবা) বগুড়া শাখায় কর্মরত শারমিন খাতুন (২১) বগুড়ার ব্যবসায়ী রাম চন্দ্র সাহার সঙ্গে প্রতারণার অংশ হিসেবে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর রাম চন্দ্র সাহা সিরাজগঞ্জে আসলে শারমিন তাকে কৌশলে বেলকুচি থানার চর নবীপুরের একটি বাড়িতে নিয়ে যায়। এই বাড়িতে পূর্ব থেকেই অপহরণ চক্রের অপর দুই সহযোগী অপেক্ষা করছিল। তারা রাম চন্দ্র সাহার হাত-পা বেঁধে রাখে এবং অস্ত্রের মুখে জিম্মি করে।

পরে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার স্ত্রীকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ধারনা করা হচ্ছে- এই চক্রটি দীর্ঘদিন ধরে মানুষকে বিভিন্ন ভাবে প্রতারণার ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করে আসছিল। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বেলকুচি থানার দূলরা খালী পেরীর মোড় এলাকার শারমিন খাতুন, সিরাজগঞ্জ সদর থানার খোকশাবাড়ী প্রামানিক পাড়া মহল্লা গ্রামের সাইফুল ইসলাম এবং মরিয়ম বেগম। তাদের বিরুদ্ধে বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন