News71.com
 Bangladesh
 11 Apr 21, 11:57 PM
 201           
 0
 11 Apr 21, 11:57 PM

শিশুবক্তা রফিকুলের বিরুদ্ধে আরও মামলা।।

শিশুবক্তা রফিকুলের বিরুদ্ধে আরও মামলা।।

নিউজ ডেস্কঃ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে সহায়তার অভিযোগে কথিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীর (২৭) বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১১ এপ্রিল) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসনা থানায় এ মামলটি দায়ের করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে মারাত্মক মিথ্যা তথ্য প্রকাশের মতো অভিযোগ করা হয়েছে। বাসনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক মামলার বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গাজীপুরের টেকনাগপাড়া এলাকার মো. মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন