News71.com
 Bangladesh
 11 Apr 21, 11:57 PM
 181           
 0
 11 Apr 21, 11:57 PM

সাধারণ ছুটির প্রস্তাব যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে।।

সাধারণ ছুটির প্রস্তাব যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে।।

নিউজ ডেস্কঃ গতবারের মতো এবারও সাধারণ ছুটিই প্রয়োজন। এমনটাই মনে করছেন সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। আজ রবিবার উচ্চপর্যায়ের একটি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিষয়গুলো সারাংশ আকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী প্রজ্ঞাপন জারি করা হবে। যদি সাধারণ ছুটি হয় তাহলে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর কঠোর বিধি-নিষেধের বিষয় হলে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৈঠকে উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আজকের বৈঠকে হওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে সাধারণ ছুটির বিষয়েই বেশিরভাগ মতামত এসেছে। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে কলকারখানা খোলা রেখে সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব এসেছে। এই সব বিষয়গুলো উল্লেখ করেই প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব যাচ্ছে। প্রধানমন্ত্রী যেটা সিদ্ধান্ত দেবেন সেটাই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন