News71.com
 Bangladesh
 11 Apr 21, 03:05 PM
 255           
 0
 11 Apr 21, 03:05 PM

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন।। ওবায়দুল কাদের

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ চলমান লকডাউনের ধারাবাহিকতা ১২ ও ১৩ এপ্রিলেও চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১১ এপ্রিল) সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। ১২ ও ১৩ এপ্রিল কী হবে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী স্পষ্ট করে বলেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন