News71.com
 Bangladesh
 11 Apr 21, 03:05 PM
 259           
 0
 11 Apr 21, 03:05 PM

ওবায়দুল কাদেরের বাড়িতে ঢুকে পুলিশের ওপর হামলা।। যুবক আটক

ওবায়দুল কাদেরের বাড়িতে ঢুকে পুলিশের ওপর হামলা।। যুবক আটক

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাড়িতে পুলিশের ওপর হামলার ঘটনায় ওবায়দুল হক হৃদয়কে (২৩) গ্রেফতার করা হয়েছে। হামলায় সেতুমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার কাজে নিয়োজিত দুই পুলিশ সদস্য কনস্টেবল নেজাম উদ্দিন ও শোভন বড়ুয়া আহত হন। শুক্রবার (০৯ এপ্রিল) বিকেলে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বড় রাজাপুর গ্রামে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওবায়দুল হক হৃদয় ফেনী জেলার সোনাগাজী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের মৃত এমদাদুল হক মানিকের ছেলে। পুলিশ এ ঘটনায় বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-৮) দায়ের করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন