News71.com
 Bangladesh
 11 Apr 21, 03:02 PM
 216           
 0
 11 Apr 21, 03:02 PM

তারুণ্য-প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হবে।। আইসিটি প্রতিমন্ত্রী

তারুণ্য-প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হবে।। আইসিটি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ তারুণের মেধা ও প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (১০ এপ্রিল) ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের উদ্যোগে ‘ডিজিটাল বাংলাদেশ অভিযাত্রার অর্জন ও ভবিষ্যৎ গন্তব্য’ নিয়ে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পলক বলেন, হোম গ্রোন ইনোভেশন অ্যান্ড সল্যুশন তথা নিজেদের তৈরি আবিষ্কার ও সমাধান দিয়েই সমস্যার সমাধান করতে পারে এমন একটি জাতি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। ডিজিটাল সোসাইটি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাংস্কৃতিক মুক্তি ছাড়া টেকসই অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়। প্রতিমন্ত্রী বলেন, দেশে একটি ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তুলতে শিক্ষা অবকাঠামো পরিবর্তন করে ‘অ্যাক্টিভ লার্নিং’ ও হাতে কলমে প্রশিক্ষণ, গবেষণা ও সমস্যা সমাধান এবং প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে অগ্রাধিকার দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন