News71.com
 Bangladesh
 11 Apr 21, 03:00 PM
 208           
 0
 11 Apr 21, 03:00 PM

রাজধানীতে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু।।

রাজধানীতে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে পৃথক ঘটনায় কুড়িল বিশ্বরোড ও উত্তরা আজমপুর এলাকায় ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে কুড়িল বিশ্বরোডে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা ও আজমপুরে বেলা আড়াইটার দিকে আব্দুল আজিজ (৩৫) নামে এক অটোচালক ট্রেনের ধাক্কায় মারা যান।

মৃত আজিজের ভাই মো. হাবিব জানান, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালির কসাইবাড়ি গ্রামে। বর্তমানে দক্ষিণখান আশকোনা এলাকায় থাকেন। আজিজ অটোরিকশা চালাতো। ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ি বিষয়টি নিশ্চিত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন