News71.com
 Bangladesh
 11 Apr 21, 02:55 PM
 211           
 0
 11 Apr 21, 02:55 PM

‘নগদ’-এর মাধ্যমে এককোটি মায়ের কাছে পৌঁছল প্রাথমিকের উপবৃত্তি।।

‘নগদ’-এর মাধ্যমে এককোটি মায়ের কাছে পৌঁছল প্রাথমিকের উপবৃত্তি।।

নিউজ ডেস্কঃ এক কোটি মায়ের মোবাইলে সরকারের প্রাথমিক ও গণশিক্ষার উপবৃত্তির টাকা পৌঁছে দিয়েছে ‘নগদ’। বাড়ির পাশে ‘নগদ’ উদ্যোক্তা থাকায় সহজে, প্রয়োজন অনুসারে ক্যাশ-আউটও করে নিতে পারছেন উপকারভোগীরা। এই দফায় ‘নগদ’ বিতরণ করেছে আগে থেকেই জমে থাকা ২০২০ সালের এপ্রিল-জুন প্রান্তিকের উপবৃত্তি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের আগেই আরো দুটি প্রান্তিকের উপবৃত্তিসহ ২০২১ সালের শিক্ষা উপকরণ কেনার ভাতাও পেয়ে যাবেন শিক্ষার্থীর অভিভাবকেরা। ফলে শিক্ষার্থীদের ঈদের আনন্দ কিছুটা হলেও বৃদ্ধি পাবে।

প্রায় এক বছর উপবৃত্তি বিতরণ বন্ধ থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গত বছরের ডিসেম্বরে ‘নগদ’-এর সঙ্গে চুক্তি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ‘নগদ’-এর মাধ্যমে উপবৃত্তি বিতরণের ফলে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে, ভূতুড়ে সুবিধাভোগী বাদ পড়েছে, অন্যদিকে উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণে সরকারের খরচ এক-তৃতীয়াংশে নেমে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন