
নিউজ ডেস্কঃ গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে 'শিশু বক্তা' রফিকুল ইসলামকে। আজ শনিবার (১০ এপ্রিল) সকাল সোয়া ৯টায় র্যাব-পুলিশের কড়া প্রহরায় স্থানান্তর করা হয় তাকে। গাজীপুর জেলা কারাগারের সুপার বজলুর রশিদ আখন্দ বিষিয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রফিকুল ইসলামকে আজ শনিবার সকাল সোয়া ৯টায় জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। সকাল ১০টায় তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছান। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে 'রাষ্ট্রবিরোধী' বক্তব্য দিয়ে আলোচনায় আসা 'শিশু বক্তা' মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।