News71.com
 Bangladesh
 11 Apr 21, 02:53 PM
 210           
 0
 11 Apr 21, 02:53 PM

দেশের পাঁচ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস।।

দেশের পাঁচ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস।।

নিউজ ডেস্কঃ দেশের পাঁচ বিভাগের দুই-এক জায়গায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে আগামীকাল রবিবার (১১ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগের দুই-এক জায়গায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের পাঁচটি অঞ্চলে ঝড়বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ঈশ্বরদীতে ১২ মিলিমিটার। এরপর টাঙ্গাইলে ৩ ও রাজশাহীতে ২ মিলিমিটার। ঢাকা ও ময়মনসিংহেও বৃষ্টি হয়েছে সামান্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন