News71.com
 Bangladesh
 09 Apr 21, 10:42 PM
 324           
 0
 09 Apr 21, 10:42 PM

মালয়েশিয়া প্রবাসীদের জন্য চালু হলো অনলাইন পোর্টাল ‘চাকরির খোঁজ’॥

মালয়েশিয়া প্রবাসীদের জন্য চালু হলো অনলাইন পোর্টাল ‘চাকরির খোঁজ’॥

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অনেক সময় পড়তে হয় চাকরির বিড়ম্বনায়। ফলে চাকরির জন্য হারাতে হয় মূল্যবান সময়। কখনো কখনো দালালের খপ্পরে পড়ে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়। সেই সকল প্রবাসীদের জন্য এবার চালু হলো অনলাইন পোর্টাল ‘চাকরির খোঁজ’।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের তত্বাবধানে প্রবাসীদের নিশ্চিত চাকরি প্রদানে এ পোর্টালটি চালু করা হয়েছে। ৮ এপ্রিল মালয়েশিয়া সময় রাত সাড়ে ৯ টায় বাংলাদেশ হাই কমিশনের অনলাইন পোর্টাল ‘চাকরির খোঁজ’ উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি। অনুষ্ঠানটি বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেইজের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন