News71.com
 Bangladesh
 09 Apr 21, 10:40 PM
 234           
 0
 09 Apr 21, 10:40 PM

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে ভেসে এল বিশালাকার মৃত তিমি॥ দেখতে ভিড় করছে দর্শক

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে ভেসে এল বিশালাকার মৃত তিমি॥ দেখতে ভিড় করছে দর্শক

নিউজ ডেস্কঃ কক্সবাজারের দরিয়ানগর সমুদ্র সৈকতে এবার ভেসে এলো বিশাল আকৃতির একটি মরা তিমি। ধারণা করা হচ্ছে এই তিমির ওজন হবে দুই টনেরও বেশি। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরের দিকে সমুদ্র সৈকতে স্থানীয় লোকজন মরা তিমিটি দেখতে পান।বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ১৪ আর্মড ফোর্স ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা জানান, দুপুরের দিকে তিমিটি দেখতে পেয়ে সেখানে লোকজন জড়ো হতে থাকে। স্থানীয় লোকজনের ভাষ্য, বড় ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়ে এটি মারা যেতে পারে। বিশেষজ্ঞদের সরেজমিনে পরিদর্শন শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তবে তাৎক্ষণিক এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বিশেষজ্ঞ মতামত পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন