News71.com
 Bangladesh
 09 Apr 21, 10:35 PM
 226           
 0
 09 Apr 21, 10:35 PM

মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দিয়ে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার॥

মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দিয়ে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার॥

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে চলমান বিতর্কের মাঝে তার পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সুনামগঞ্জের জামালগঞ্জ ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার অভিযোগে তাদেরকে শুক্রবার বহিষ্কার করা হয়েছে বলে জানান জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী।

বহিষ্কৃত দুই নেতা হলেন জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আলাল এবং ছাতক উপজেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল-আমিন। সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু জানান, এই দুই নেতা মামুনুল হকের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় কেন্দ্রের নির্দেশনায় তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন