News71.com
 Bangladesh
 09 Apr 21, 10:11 PM
 223           
 0
 09 Apr 21, 10:11 PM

বাকিতে তরমুজ না দেওয়ায় ব্যবসায়ীকে খুন করল এক ক্রেতা॥

বাকিতে তরমুজ না দেওয়ায় ব্যবসায়ীকে খুন করল এক ক্রেতা॥

নিউজ ডেস্কঃ নাটোরের সিংড়ায় তরমুজ বিক্রয় নিয়ে তর্কবিতর্কের জেরে, ক্রেতার ছুরিকাঘাতে জিলুর প্রামাণিক (৪৫) নামে এক তরমুজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার সাঁতপুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত জিলুর প্রামাণিক ইন্দ্রাসন গ্রামের গেদা প্রামাণিকের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বাচ্চু ঘটককে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, দুপুরে সাঁতপুকুরিয়া বাজারে তরমুজ বিক্রি করছিলেন জিলুর। তখন তরমুজ কিনতে দোকানে যান ক্রেতা বাচ্চু ঘটক। বাকিতে তরমুজ কেনা নিয়ে দোকানি জিলুরের সাথে বাচ্চু ঘটকের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাচ্চু ঘটক দোকানে থাকা তরমুজ কাটার ধারালো ছুরি দিয়ে জিলুরের শরীরে আঘাত করে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় জিলুরকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে বাচ্চু ঘটককে আটক করে পুলিশ। অভিযুক্ত বাচ্চু ঘটক ইন্দ্রাসন গ্রামের মৃত নছুর মোল্লার ছেলে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, ছুরিকাঘাতে নিহতের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন