News71.com
 Bangladesh
 09 Apr 21, 07:40 PM
 259           
 0
 09 Apr 21, 07:40 PM

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন॥ ওবায়দুল কাদের

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে। আজ শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসিনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা-ভাবনা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন