News71.com
 Bangladesh
 09 Apr 21, 07:38 PM
 243           
 0
 09 Apr 21, 07:38 PM

রোহিঙ্গাদের দায়িত্ব শুধু বাংলাদেশের নয়, এই দায়িত্ব জাতিসংঘেরও॥ মার্কিন উপদেষ্টা জন কেরি

রোহিঙ্গাদের দায়িত্ব শুধু বাংলাদেশের নয়, এই দায়িত্ব জাতিসংঘেরও॥ মার্কিন উপদেষ্টা জন কেরি

নিউজ ডেস্কঃ রোহিঙ্গাদের দায়িত্ব শুধু বাংলাদেশের নয়। আর এই ইস্যুতে মিয়ানমারের ওপর জো বাইডেন প্রশাসন চাপ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শুক্রবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন জন কেরি।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জন কেরি জানান, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের প্রতি খুব সদয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এজন্য বাংলাদেশকে ধন্যবাদ। জন কেরি আরো বলেন, রোহিঙ্গাদের দায়িত্ব শুধু বাংলাদেশের নয়, এই দায়িত্ব জাতিসংঘেরও। সবারই এই ইস্যুতে ভূমিকা নিতে হবে। শুক্রবার সকালে দিল্লি থেকে বিশেষ প্লেনে জন কেরি ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এসময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন