News71.com
 Bangladesh
 09 Apr 21, 07:37 PM
 203           
 0
 09 Apr 21, 07:37 PM

অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে পুলিশের হাতে র‌্যাবের ৪ সদস্য আটক॥

অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে পুলিশের হাতে র‌্যাবের ৪ সদস্য আটক॥

নিউজ ডেস্কঃ অপহরণ করে টাকা আদায়ের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (RAB) চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চারজনের মধ্যে তিনজন সেনাবাহিনীর ও একজন বিমানবাহিনীর সদস্য। আজ শুক্রবার (৯ এপ্রিল) তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার চারজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হলেও চারজনকেই তাদের নিজ নিজ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের বিচার নিজ নিজ বাহিনীর আইনকানুন অনুযায়ী হবে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত আরও দুজন পলাতক আছেন। তাদের মধ্যে একজন বিজিবির সদস্য ও একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর সদস্য নন। তিনি একজন সাধারণ মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন