News71.com
 Bangladesh
 09 Apr 21, 07:37 PM
 196           
 0
 09 Apr 21, 07:37 PM

হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় বিএনপির ৪ কর্মী গ্রেফতার॥

হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় বিএনপির ৪ কর্মী গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় চার জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৯ এপ্রিল) ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন—মোফাজ্জল হোসেন আনোয়ার (৩৯), মো. মামুন মিয়া (৩৯), ফারুক হোসেন (৪০) ও নুর উদ্দীন (৪২)। গ্রেফতার চারজনই বিএনপির রাজনীতিতে সক্রিয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে সহিংসতার ঘটনায় রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ, র‌্যাব ৭টি মামলা দায়ের করে। পরে এজি প্রোপার্টিজ ডেভেলপমেন্টস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ সোহেল আহমেদ ও বিআরটিসি যাত্রাবাড়ী বাস ডিপোর পরিযান পরিদর্শক হুমায়ুন আজাদ খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় আরও ২টি মামলা করেন। মোট ৯টি মামলায় বিএনপি-জামায়াত নেতাসহ ১৬৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও প্রায় ৩,৭০০ জনকে আসামি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন