News71.com
 Bangladesh
 09 Apr 21, 11:45 AM
 414           
 0
 09 Apr 21, 11:45 AM

বাংলাদেশ সেনাবাহিনীকে এক লাখ করোনা টিকা উপহার দিলেন ভারতীয় সেনাপ্রধান॥

বাংলাদেশ সেনাবাহিনীকে এক লাখ করোনা টিকা উপহার দিলেন ভারতীয় সেনাপ্রধান॥

নিউজ ডেস্কঃ ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে অ্যাস্ট্রাজেনেকার এক লাখ করোনা টিকা উপহার দিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের কাছে এ উপহার হস্তান্তর করেন তিনি। বৃহস্পতিবার (৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। ভারতীয় সেনাপ্রধান, বাংলাদেশ সেনাপ্রধানের আমন্ত্রণে পাঁচদিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। তার সঙ্গে তার স্ত্রী বীণা নরভানে ও দুই সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।

ভারতীয় সেনাপ্রধান বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। মনোজ মুকুন্দ নরভানে বাংলাদেশের সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। তিনি দেশের বিভিন্ন স্থানে থাকা সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন