News71.com
 Bangladesh
 09 Apr 21, 11:44 AM
 375           
 0
 09 Apr 21, 11:44 AM

নগর মাতৃসদনের মাধ্যমে টেলিমেডিসিন সেবা দেবে ডিএনসিসি॥

নগর মাতৃসদনের মাধ্যমে টেলিমেডিসিন সেবা দেবে ডিএনসিসি॥

নিউজ ডেস্কঃ নিজেদের পাঁচটি নগর মাতৃসদন থেকে করোনা ভাইরাস সম্পর্কে টেলিমেডিসিন সেবা দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত এসব নগর মাতৃসদন থেকে সেবা নিতে পারবেন নগরবাসী। শুক্রবার (৯ এপ্রিল) থেকে প্রতিদিন ২৪ ঘণ্টা এই সেবা দেওয়া হবে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএনসিসি।

ডিএনসিসি জানায়, টেলিমেডিসিন সেবা দিতে প্রতিটি মাতৃসদনে তিন জন চিকিৎসক পালাক্রমে ২৪ ঘণ্টা সেবাদানের জন্য নিয়োজিত থাকবেন। এই টেলিমেডিসিন সেবা শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। টেলিমেডিসিন সেবাদানের জন্য নির্ধারিত মাতৃসদনের নাম ও টেলিফোন নাম্বারগুলোঃ

১) নারী মৈত্রী, নগর মাতৃসদন, নয়াটোলা পার্কের সামনে, গ্রিনওয়ে রোড, নয়াটোলা, মগবাজার, টেলিফোনঃ ৫৮৩১৪৯৩৩;

২) নারী মৈত্রী, নগর মাতৃসদন, ৩/৫ খ বাঁশবাড়ি, মোহাম্মদপুর, টেলিফোনঃ ০১৩১১৯৪৬৪৩২;

৩) ঢাকা আহসানিয়া মিশন, ২০৯ বর্ধনবাড়ি, নেকিবাড়িরটেক, হরিরামপুর, মাজার রোড, মিরপুর-১, টেলিফোনঃ ০১৩০১-৫৯৬৮৩৯;

৪) নগর মাতৃসদন, জে-২/এ, বর্ধিত পল্লবী, মিরপুর, টেলিফোনঃ ০১৭৭০-৭২২১৯৪;

৫) পিএ-৫, ইউটিপিএস, বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা, টেলিফোনঃ ০১৩১৪-৭৬৬৫৪৫।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম নগরবাসীকে এ সকল টেলিফোন নম্বরে ফোন করে করোনা সংক্রান্ত টেলিমেডিসিন সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন