News71.com
 Bangladesh
 09 Apr 21, 11:24 AM
 216           
 0
 09 Apr 21, 11:24 AM

নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান খুললে কঠোর ব্যবস্থা॥শিক্ষা উপমন্ত্রী নওফেল

নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান খুললে কঠোর ব্যবস্থা॥শিক্ষা উপমন্ত্রী নওফেল

নিউজ ডেস্কঃ নিষেধাজ্ঞা অমান্য করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার (৮ এপ্রিল) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মন্ত্রী পরিষদে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান যাতে বন্ধ রাখা হয়। এরই মধ্যে এ বিষয়ে পুলিশ প্রশাসনকে নির্দশেনা দেওয়া হয়েছে। যারাই নির্দেশনা না মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কওমী মাদ্রাসা প্রসঙ্গে তিনি বলেন, কওমী শিক্ষার সর্বোচ্চ ডিগ্রীকে সরকার সম্মান দিয়ে মাস্টার্সের সমমর্যাদা দিয়েছে। তারপরও তারা যদি বিশৃঙ্খলা করে তাহলে বিষয়টি পুনরায় বিবেচনা করে দেখতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন