
নিউজ ডেস্কঃ ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় আদনান শান্ত নামের এক ব্যক্তি বাদী হয়ে এই মামলা করেন। বৃহস্পতিবার রাতে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে করা মামলায় বলা হয়, ‘শিশুবক্তা হিসেবে’ পরিচিত রফিকুল ইসলাম ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মানহানিকর বক্তব্য দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার হওয়ায় তাদের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। রফিকুল ইসলাম মাদানী বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা বক্তব্য দিয়ে অপপ্রচার করছেন। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।