News71.com
 Bangladesh
 09 Apr 21, 11:19 AM
 271           
 0
 09 Apr 21, 11:19 AM

লকডাউনে কর্মহীনদের সহায়তায় সরকারের ৫৭২ কোটি টাকা বরাদ্দ॥

লকডাউনে কর্মহীনদের সহায়তায় সরকারের ৫৭২ কোটি টাকা বরাদ্দ॥

নিউজ ডেস্কঃ দেশে চলমান সাতদিনের লকডাউনের কারণে কর্মহীন মানুষকে মানবিক সহায়তা দিতে সরকার ৫৭২ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই বরাদ্দ দিয়ে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) আদেশ জারি করেছে। এক কোটি ২৪ লাখ ৪১ হাজার ৯০০ পরিবারকে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় এ আর্থিক সহায়তা দেওয়া হবে বলে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে সাতদিনের লকডাউন বা বিধি-নিষেধ জারি করে সরকার। এই বিধি-নিষেধের মেয়াদ শেষ হবে ১১ এপ্রিল। নিষেধাজ্ঞার কারণে শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা ব্যাহত হচ্ছে। তথ্য বিবরণীতে বলা হয়, পরিবার প্রতি ৪৫ টাকা কেজি দরে ১০ কেজি চালের সমমূল্য অর্থাৎ কার্ড প্রতি ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা দেওয়া হবে। সারাদেশের ৬৪টি জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি কার্ড এবং ৩২৮টি পৌরসভার জন্য ১২ লাখ ৩০ হাজার ৭৪৬টি কার্ডসহ মোট এক কোটি ৯ হাজার ৯৪৯টি ভিজিএফ কার্ডের বিপরীতে ৪৫০ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন