News71.com
 Bangladesh
 08 Apr 21, 10:44 PM
 253           
 0
 08 Apr 21, 10:44 PM

হেফাজতকে সমর্থন করায় কেশবপুরে যুবলীগ নেতাকে বহিষ্কার॥

হেফাজতকে সমর্থন করায় কেশবপুরে যুবলীগ নেতাকে বহিষ্কার॥

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের কার্যক্রমকে সমর্থন করে ফেসবুকে বিভিন্ন সময়ে পোস্ট দেওয়ায় কেশবপুরে যুবলীগ নেতা ওবাইদুর রহমান নীলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, তিনি উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা যুবলীগের ভার্চ্যুয়াল সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র বি এম শহিদুজ্জামান শহিদ গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ওবাইদুর রহমান নীল ফেসবুকে বিভিন্ন সময়ে পোস্ট দিয়ে সংগঠনের নীতি বহির্ভূত কার্যক্রমে জড়িয়ে পড়েন। এছাড়া হেফাজত ইসলামের কার্যক্রমকে সমর্থন করে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন। পরে আজ বিকেলে উপজেলা যুবলীগের সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন