
নিউজ ডেস্কঃ জলবায়ুবিষয়ক সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে আগামীকাল শুক্রবার ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আগামীকাল শুক্রবার কয়েক ঘণ্টার সফরে ঢাকা আসবেন জন কেরি। তিনি এখন ভারত সফরে রয়েছেন। আগামীকাল শুক্রবার দিল্লি থেকে বিশেষ বিমানে তিনি ঢাকায় আসবেন। ঢাকায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি।