News71.com
 Bangladesh
 08 Apr 21, 07:14 PM
 239           
 0
 08 Apr 21, 07:14 PM

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ডা. জাফরউল্লাহ চৌধুরী॥

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ডা. জাফরউল্লাহ চৌধুরী॥

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে করোনা ভ্যাকসিন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে টিকা নেন তিনি। এসময় জাফরউল্লাহ চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, বিএসএমএমইউয়ের চিকিৎসক ডা. তানিয়া, ডা. দাউদ ও নার্স সাদিয়া সুমি। টিকা পুশ করেছেন সিনিয়র নার্স মরিয়ম নেছা। এর আগে গত ৭ ফেব্রুয়ারি তিনি করোনার প্রথম ডোজ টিকা নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন