News71.com
 Bangladesh
 08 Apr 21, 05:37 PM
 224           
 0
 08 Apr 21, 05:37 PM

করোনা পরিস্থিতিতে॥ নামাজের আগে পরে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

করোনা পরিস্থিতিতে॥ নামাজের আগে পরে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতিতে মসজিদ কিংবা অন্যান্য উপাসনালয়ে নামাজ ও প্রার্থনার আগে-পরে যে কোনও ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ায় এ ধরনের গণজমায়েত নিরুৎসাহিত করা হচ্ছে। জুমা ও অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে ও পরে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কোনও সভা সমাবেশ করা যাবে না। মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে তারাবিসহ অন্যান্য নামাজ আদায় করা যাবে। নির্দেশনা মানা না হলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন