News71.com
 Bangladesh
 07 Apr 21, 10:21 PM
 249           
 0
 07 Apr 21, 10:21 PM

রিসোর্টে ভাঙচুর ও হামলার ঘটনায় মামুনুল হকের বিরুদ্ধে তিন মামলা॥

রিসোর্টে ভাঙচুর ও হামলার ঘটনায় মামুনুল হকের বিরুদ্ধে তিন মামলা॥

নিউজ ডেস্কঃ পুলিশের ওপর হামলা ও রিসোর্টে ভাঙচুরের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হকসহ ৮৩ জনের নাম উল্লেখ করে তিনটি মামলা হয়েছে। এছাড়া মামলায় ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকদের মামলায় মোহাম্মদ মোস্তফা নামে একজনকে আটক করা হয়েছে। আটক মোস্তফা সোনারগাঁও সামনদী এলাকার নুরুল ইসলামের ছেলে। সে একজন হেফাজত কর্মী।

আজ বুধবার বিকালে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) রাতে তিনটি মামলা হয়। পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। আর সাংবাদিক বাদী হয়ে একটি মামলা করেছে। সাংবাদিকের মামলায় একজনকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন