News71.com
 Bangladesh
 07 Apr 21, 10:21 PM
 237           
 0
 07 Apr 21, 10:21 PM

চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন॥স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন॥স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় হাসপাতাল গুলোতে চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপ এতটাই বেড়েছে যে সেবা দিতে আমাদের স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে। অনেকে হাসপাতালে গিয়ে চিকিৎসাও পাচ্ছেন না।

আজ বুধবার বেলা ১২টায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা প্রায় সব হাসপাতালে বেড বাড়ানোর চেষ্টা করছি। সাধারণ রোগী কমিয়ে করোনা রোগীদের জন্য বাড়তি বেডের ব্যবস্থা করার চেষ্টা অব্যাহত আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন