News71.com
 Bangladesh
 07 Apr 21, 09:52 PM
 224           
 0
 07 Apr 21, 09:52 PM

নরসিংদীতে মাদকসেবীর ছুরিকাঘাতে দুই কৃষক নিহত॥

নরসিংদীতে মাদকসেবীর ছুরিকাঘাতে দুই কৃষক নিহত॥

নিউজ ডেস্কঃ নরসিংদীতে এক মাদকসেবীর ছুরিকাঘাতে দুই কৃষক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরো এক জন। বুধবার (৭ এপ্রিল) দুপুরে মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল সগরিয়াপাড়া গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত সেন্টু মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ইউনুস আলীকে (২৪) আটক করে সদর হাসপাতালে ভর্তি করেছে।নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের সগরিয়াপাড়া গ্রামের ফরহাদ মিয়া (৫০) ও আলী আজগর (৬৫)। আটক ইউনুস আলী নজরপুর ইউনিয়নের সগরিয়াপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন