News71.com
 Bangladesh
 07 Apr 21, 09:50 PM
 216           
 0
 07 Apr 21, 09:50 PM

প্রয়োজনের অতিরিক্ত চাল-গম কেনা হবে না॥অর্থমন্ত্রী

প্রয়োজনের অতিরিক্ত চাল-গম কেনা হবে না॥অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রয়োজনের অতিরিক্ত চাল ও গম কেনা হবে না বলে জানিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমরা বেশি চাল কিনবো না, বেশি কিনলে আমাদের কৃষক সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে। আবার গমও বাড়তি কিনব না যাতে আমাদের কনজিউমারদের সাফার করতে না হয়। বুধবার (০৭ এপ্রিল) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন